1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ঝিকরগাছা শিক্ষকের মারধরে ৫ম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন হাসপাতালে -তদন্তকমিটি গঠন - নব দিগন্ত ২৪
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

যশোর ঝিকরগাছা শিক্ষকের মারধরে ৫ম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন হাসপাতালে -তদন্তকমিটি গঠন

মনা
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছায় উপজেলা শিক্ষকের মারধরের শিকার হয়ে ৫ম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন (১০) হাসপাতালে ভর্তি হয়েছে। পড়া না পারায় শিক্ষক নাসির উদ্দিন তাকে এমন নির্যাতন করেছেন। গত বুধবার ঝিকরগাছা উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার এই ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস। মুন্নি নোয়ালী গ্রামের মনির হোসেনের মেয়ে। আহত ছাত্রীর মা আমেনা বেগম জানান, ক্লাসে পড়া না পারায় শিক্ষক নাসির উদ্দিন তার মেয়ের পেটে পরপর তিনটি লাথি মারে। এতে তার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে তিনি স্কুলে যান। পরে অচেতন অবস্থায় মেয়েকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মুন্নি হাসপাতালে শিশু সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। আমেনা বেগম জানান, পড়া না পারলে যেকোন শিক্ষাথীকে এমনভাবে মারধর করতে পারেন না শিক্ষক। এটা অমানবিক ও নিষ্ঠুরতা। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন। ঝিকরগাছা উপজেলা শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস জানান, নোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের মারধরের শিকার শিক্ষার্থী মুন্নি জখম হয়েছে। তিনিসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। মারধরের ঘটনায় বৃহস্পতিবার ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার ৪মে তদন্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট