1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ডিবি পুলিশের অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে সাজা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি দেলোয়ার আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যশোর ডিবি পুলিশের অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে সাজা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি দেলোয়ার আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশনায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় অদ্য ১০/০৪/২০২৫খ্রিঃ রাত ০৩.৩০ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই(নিঃ)/ নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম ২৫ মামলার সাজা প্রাপ্ত মোট ৪১ মামলার গ্রেফতারী পরোয়নাভুক্ত পলাতক আসামি অর্থ প্রতারক দেলোয়ার হাসান(৪৫) কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা হতে গ্রেফতার করেছে।

সে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় নিজের প্রকৃত নাম গোপন রেখে তুহিন নাম ধারণ করে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল মর্মে জানা যায়। আসামি দেলোয়ার একটি ব্যাংকের ম্যানেজার হিসেবে চাকরি করতেন এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় অর্থ প্রতারণার দায়ে ২০১৩ সালে প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়।

তার বিরুদ্ধে ব্যাংকে চাকরি করার সুবাদে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ প্রতারণার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
মোঃ দেলোয়ার হাসান(৪৫), পিতা- জয়নাল আবেদীন দফাদার, সাং- ছাতিয়ানতলা, থানা- কোতয়ালী মডেল থানা, জেলা- যশোর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট