1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ফেনসিডিলের মামলায় বেনাপোলের মাদক ব্যবসায়ী তাসলিমার ১০ বছর কারাদণ্ড - নব দিগন্ত ২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

যশোর ফেনসিডিলের মামলায় বেনাপোলের মাদক ব্যবসায়ী তাসলিমার ১০ বছর কারাদণ্ড

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
ফেনসিডিলের মামলায় বেনাপোল দৌলতপুরের তাসলিমা বেগমকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।

সোমবার ২৬মে দুপুরে বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এই আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তাসলিমা বেগম দৌলতপুর গ্রামের ইরাজুল ইসলাম ওরফে মিরাজুল ইসলামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ২৭ ডিসেম্বর বিকেলে খুলনা রাবের একটি টিম বেনাপোল গাতিপাড়া রোডের বড় আচড়ার জাহিদ ট্রেডার্স এর সামনে থেকে তসলিমা বেগমকে আটক করে। এ সময় তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাবের (rab) এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি তাসলিমা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এস আই রোকনুজ্জামান।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি তাসলিমা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে তাহাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট