1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোলে গুণিজন সংবধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

যশোর বেনাপোলে গুণিজন সংবধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের পাঁচ ৫ সভাপতিকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ বেনাপোল সমিতি। রোববার (৮ জুন) বেনাপোল বাজারে অবস্থিত সানরূপ হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিন শতাধিকের মতো বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। ঢাকাস্থ বেনাপোল সমিতির সভাপতি রেজওয়ান আক্তার শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিতি ছিলেন, যশোর জেলা প্রশাসক মো. আযহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ¦ মফিজুর রহমান সজন, হবিবর রহমান হবি, মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোলের সুধি সমাজসহ সমিতির সদস্য গন। সংবর্ধনা পাওয়া ব্যক্তিরা হলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শামিম আলম খান, বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাসির উদ্দীন ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান হবি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আযহারুল ইসলাম বলেন, এখন সময় এসেছে সমাজকে পরিবর্তন করার। এসময়টাকে কাজে লাগাতে হবে। সমাজের সচেতন নাগরিকদের সু-সমাজ গড়তে এগিয়ে আসার আহবান করেন তিনি। সংবর্ধনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সম্মাননা ক্রেস্ট তুলে দেন ৫ বিদ্যালয়ের নির্বাচিত ৫ সভাপতিকে। জানা যায়, ঢাকায় বসবাসরত বেনাপোলের বিভিন্ন পেশাজীবী মানুষদের নিয়ে গঠিত ঢাকাস্থ বেনাপোল সমিতি। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক ধরে রাখা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমিতির মূল লক্ষ্য। এ চিন্তা ভাবনাকে সামনে রেখে শাপলা ও হারুন নামে দুই সাংস্কৃতিক কর্মী দেখা স্বপ্ন ২০১৭ সালের ২৭ আগস্ট বাস্তবায়নে সমিতির যাত্রা শুরু হয়। বর্তমানে দুই শতাধিকের বেশি সদস্য যুক্ত হয়েছে এ সমিতিতে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট