1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোলে পৌর উন্নয়ন ও দরিদ্র স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ - নব দিগন্ত ২৪
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব

যশোর বেনাপোলে পৌর উন্নয়ন ও দরিদ্র স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধি।
যশোরের বেনাপোলে পৌর উন্নয়ন ও দরিদ্র স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কয়েকশ’ বন্যা কবলিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামে সংগঠনের পক্ষে জামায়াতে ইসলামী‘র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান এ ত্রান সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।এ সময় মাওলানা আজীজুর রহমান বলেন, বেনাপোল পৌর উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সকল স্তরের সদস্যদেরকে তিনি ধন্যবাদ জানান। এ সংগঠনকে সব সময় যেকোনো দুর্যোগকালীন মুহুর্তে দু:স্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।পৌর উন্নয়ন ও দরিদ্র স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান বলেন, এই সংগঠনের উদ্দেশ্যে ও কাজ সব সময় অসহায়, দরিদ্র ও গরীব মানুষের পাশে দাঁড়াানো। আমরা এই সংগঠনটি সবেমাত্র গঠন করেছি। এলাকার যেকোন দুর্যোগকালীন সময়ে আমরা অসহায় গরীব মানুষের পাশে আছি থাকবো। আগামীতে আরও বড় পরিসরে সাহায্যের হাত বাড়িয়ে মানুষের উপকার করায় আমাদের ব্রত।ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর উন্নয়ন ও দরিদ্র সেবা কমিটির সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান, সাধারন সম্পাদক মাওলানা ইলিয়াস হোসেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াহেদ দুদু, উপদেষ্টা মো. রেজাউল ইসলাম, মাওলানা ইউসুফ আলী, আলহাজ্ব নূরুল হক, মাওলানা রিয়াসাদ আলী, মাওলাদা আব্দুর রহিম, সদস্য মাওলানা আনোয়ারুল কবির, জিয়ারুল ইসলাম, হাসানুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট