1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল মানকিয়া গ্রামে র‍্যাবের অভিযানে ৮৫ কেজি গাঁজাসহ ১ জন আটক। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর বেনাপোল মানকিয়া গ্রামে র‍্যাবের অভিযানে ৮৫ কেজি গাঁজাসহ ১ জন আটক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রাম থেকে ৮৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে যশোর ক্যাম্পের একটি বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ জানায়, সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যের বড় চালান এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে একটি চক্র। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল এলাকায় নজরদারি বাড়ায় ও বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া (পূর্বপাড়া) এলাকার লাল্টুর বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে নির্মাণাধীন ভবনের সিঁড়ির নিচ থেকে চারটি বস্তায় ভরা ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজা ও আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট