1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল রঘুনাথপুর গ্রামে স্ত্রীকে হত্যার পর স্বামী র আত্মহত্যা - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

যশোর বেনাপোল রঘুনাথপুর গ্রামে স্ত্রীকে হত্যার পর স্বামী র আত্মহত্যা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে পারিবারিক কলহে স্ত্রীকে গলাটিপে হত্যা করে স্বামী নিজেই আত্মহত্যা করেছে।

শনিবার ১৪ জুন ২০২৫ ইং তারিখ ভোর রাতে ঘরের মধ্যে স্ত্রীকে গলাটিপে হত্যার পর বাড়ির পাশে গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বামী। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহতরা হলেন মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। এই দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নিহত মনিরুজ্জামান পেশায় ভিক্ষুক ছিলেন। তবে পারিবারিক ভাবে দাবি করা হচ্ছে তাদেরকে হত্যা করা হয়েছে। গ্রামের লোকজন জানান, সকালে ঘুম ভাঙতেই বাড়ির লোকজন রেহেনার নিথর দেহ পড়ে থাকতে দেখে, চিৎকার করতে থাকে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে। কিছু সময় পর বাড়ির পাশের গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায় মনিরুজ্জামানের মরদেহ। পারিবারিক কলহের জের ধরে স্বামী মনিরুজ্জামান তার স্ত্রী রেহানাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিজে গাছে ঝুলে আত্মহত্যা করে।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তারা আত্মহত্যা করেছে কি না বা তাদেরকে হত্যা করা হয়েছে বিষয়টি এই মুহূর্তে বলা সম্ভব না। তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বামী স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট