1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শায় বাগআঁচড়া এলাকায় ব্যবসায়ীর চাঁদাবাজির মামলায় যুবক আটক - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর শার্শায় বাগআঁচড়া এলাকায় ব্যবসায়ীর চাঁদাবাজির মামলায় যুবক আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় এক ব্যবসায়ীর করা চাঁদাবাজির মামলায় আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাগআঁচড়া গ্রামের টুটুল ড্রাইভারের ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে শার্শা থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, গত ২১ জুলাই তার ছেলে মাসুদ পারভেজ রিজভী (২১) কলেজ রোড দিয়ে বাজারে যাওয়ার সময় জনৈক ইসমাইলের চায়ের দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮-১০ জন যুবক তার পথরোধ করে। এ সময় তারা রিজভীকে বলে, তোর বাপ তো বাজারের বড় ব্যবসায়ী, বলিস আমাদের তিন লাখ টাকা চাঁদা দিতে। না দিলে তোদের যেখানে পাবো, সেখানেই পিটাবো। এমন হুমকি দেয় এবং রিজভীকে বেধড়ক মারধরও করে তারা।

ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শার্শা থানায় প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের নামে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহমানকে আটক করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম. রবিউল ইসলাম জানান, একজন ভিকটিম থানায় চাঁদাবাজির মামলা দায়ের করলে অভিযুক্ত যুবককে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত অভিযুক্তকে কারাগরে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট