1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা উপজেলার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ সহ ১ যুবক আটক - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

যশোর শার্শা উপজেলার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ সহ ১ যুবক আটক

মনা যশোর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ এবং একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করেছে ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের সদস্যরা।মঙ্গলবার (১২ মে ) গোগা বিওপির একটি চৌকস টহল দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃত আসামি গোগা গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে মোঃ মিনারুল ইসলাম (২১)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানে মিনারুলকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩০ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ ও একটি মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট