1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়ায় ভারতে প্রবেশের সময় নারী-পুরুষ সহ ৫ জনকে আটক করেছে বিজিবি - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর শার্শা সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়ায় ভারতে প্রবেশের সময় নারী-পুরুষ সহ ৫ জনকে আটক করেছে বিজিবি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে পাঁচ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী রয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কায়বা সীমান্তের ১৭/৭ এস এর ২২ আর পিলার এর নিকট হতে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।

আটকরা হলো-সাতক্ষীরা জেলার তালা থানার জেয়ালা নলতা গ্রামের মৃত ঝড়– বিশ্বাসের ছেলে মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার আলতি বুরুজবাড়িয়া গ্রামের এনামুল শেখের ছেলে আকাশ হোসেন (২৩), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মত্তগ্রামের জালাল মোল্লার মেয়ে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকার মিরপুর এলাকার পশ্চিম সেনপাড়ার হুমায়ুন তালুকদারের মেয়ে রোজিনা খানম (২৮) এবং যশোরের শার্শা উপজেলার ভবারবেড় গ্রামের তোতা মিয়ার মিয়ার মেয়ে সুফিয়া বেগম রিনা (৪৬)।

বিজিবির এই কর্মকর্তা জানান, শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারে গোপন এমন সংবাদে বিজিবি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ২২ আর পিলার হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট