
মনা নিজস্ব প্রতিনিধিঃ
যিশু খ্রিস্টের শুভ জন্মদিন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে আজ ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ০৩:৩০ ঘটিকায় দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা মিশনপাড়া ক্রাইস্ট চার্চ অফ বাংলাদেশ এবং যীশু হৃদয় রোমান ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
এ সময় পুলিশ সুপার মহোদয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে গীর্জায় কেক প্রদান করেন। তিনি বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সর্বাঙ্গীণ মঙ্গল ও শান্তি কামনা করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, বড়দিন উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশের একাধিক টিম নিয়োজিত রয়েছে। তিনি সকলকে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। জেলা পুলিশ, চুয়াডাঙ্গা সর্বদা জনগণের সেবায় বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।
গীর্জা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা; জনাব শেখ মেসবাহ উদ্দিন, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা; জনাব মোঃ সফিকুর রহমান খান, ডিআইও-১, ডিএসবি, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।