1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যুবদল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা ৯ নং উলাশী ইউনিয়নে উঠান বৈঠক ও শ্যামা পূজায় অংশগ্রহণ করেন মফিকুল হাসান তৃপ্তি - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যুবদল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা ৯ নং উলাশী ইউনিয়নে উঠান বৈঠক ও শ্যামা পূজায় অংশগ্রহণ করেন মফিকুল হাসান তৃপ্তি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ দিনের শুরুতে যুবদল প্রতিষ্ঠাবার্ষিকী, বিকেলে উঠান বৈঠক ও শ্যামা পূজায় অংশগ্রহণ করে ব্যস্ত একটি দিন কাটান শার্শার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা মফিকুল হাসান তৃপ্তি।

দিনের শুরুতে তিনি বেনাপোল পৌর বিয়ে বাড়িতে শার্শা থানা ও পৌর যুবদল আয়োজিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান যোগ দেন এবং অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

পরে তিনি ৯ নং উলাশী ইউনিয়নের হারিখালি বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে অংশ নেন। সেখানে তিনি বলেন—

“আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দেশকে নিয়ে একটি দল গভীর চক্রান্ত করছে, যা জাতির জন্য হুমকি হতে পারে। ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। আমাদের প্রথম প্রাধান্য—সবার আগে বাংলাদেশ।”

এছাড়াও তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন—

“আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষক, আমার মাতৃসম নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আর আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনের যে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ ঘোষণা দিয়েছেন, সেটিই এই জাতির মুক্তির পথ।”

দিনের শেষে তিনি স্থানীয় শ্যামা পূজায় অংশগ্রহণ করেন, যেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজারীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন এবং উচ্ছ্বাসের সঙ্গে শুভেচ্ছা জানান।
শার্শার কৃতি সন্তান মফিকুল হাসান তৃপ্তি পূজামণ্ডপে এলাকার উন্নয়ন, সম্প্রীতি ও শান্তি রক্ষায় বিএনপি’র অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট