1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানি ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য আটক-৫ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানি ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য আটক-৫

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীতে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এবং মুজাহিদ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন (৬০) ২। কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক আল মামুন ৩। ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিংকন (৫৭) ৪। কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী লুৎফর রহমান (৬২) ও ৫। তুরাগ থানার ৫৩ নং ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (৪৮)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ২:৪৫ ঘটিকায় রাজধানীর ফকিরাপুল এলাকা হতে মোহাম্মদ বেলায়েত হোসেনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি চৌকস টিম। একইদিন রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মালেক আল মামুনকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।

অন্যদিকে, মঙ্গলবার রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় পাইকপাড়া এলাকা হতে শফিকুল ইসলাম লিংকনকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি দল। একই দিন রাতে চকবাজার এলাকা হতে হাজী লুৎফর রহমানকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি দল। ডিবি ওয়ারী বিভাগের অপর এক টিম মঙ্গলবার দিয়াবাড়ি এলাকা থেকে মোঃ শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট