1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীতে নাশকতা পরিকল্পনাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

রাজধানীতে নাশকতা পরিকল্পনাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
২৪ ঘন্টায় ঢাকা মহানগরীতে নাশকতা পরিকল্পনাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪(চার) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালেক (৪৬) ২। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২) ৩। ঢাকা মহানগর শেরেবাংলানগর থানার স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল খাঁন সুমন (৪২) ৪। ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১ নং ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১২:৪৫ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুস সালেককে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। অপরদিকে বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকায় রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা থেকে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম মোঃ জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামালকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, একই তারিখে সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকায় রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকার পূর্ব রাজাবাজার এলাকায় থেকে ডিবি- লালবাগ বিভাগের একটি টিম মোঃ আফজাল খাঁন সুমনকে গ্রেফতার করে। অপরদিকে রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম রাজধানীর ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট