1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীতে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে খুনের ঘটনায় ঘাতককে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

রাজধানীতে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে খুনের ঘটনায় ঘাতককে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
১০ ডিসেম্ব ২০২৫ ইং
পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে খুনের ঘটনায় ঘাতককে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আবির (২৫)।

লালবাগ থানা সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ হোসেন (২৪) ও ঘাতক মোঃ আবির উভয় পূর্ব পরিচিত। সোমবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ০৭.৩০ ঘটিকায় লালবাগ থানাধীন তালারপাড় এলাকায় উভয়ের মধ্যে একটি বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে তাদের মধ্যে মনোমালিন্যের বিষয়টি মীমাংসা করে দেওয়া হলে মোঃ হোসেন স্থানীয় মুরুব্বীদের কথায় সন্তুষ্ট হয়ে বাসায় চলে যায়। মোঃ হোসেন স্থানীয় মুরুব্বীদের কথায় সন্তুষ্ট হলেও ঘাতক মোঃ আবির ক্ষীপ্ত হয়ে ভিকটিমের উপর রাগ পোষন করে তাকে হত্যার পরিকল্পনা করতে থাকে।

লালবাগ থানা সূত্রে আরও জানা যায়, হত্যা পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৩:৩৫ ঘটিকায় মোঃ হোসেন (২৪) তার কর্মস্থল হাজী মোঃ বিল্লাল মিয়ার ইমিটেশনের কারখানা থেকে দুপুরের খাওয়ার উদ্দেশে বাসায় ফেরার পথে লালবাগ থানাধীন শহিদনগর ২নং গলি সংলগ্ন জনৈক দুলালের দোকানের সামনে পৌঁছালে মোঃ আবির তার হাতে থাকা সুইচ গিয়ার ছুরি দিয়ে ভিকটিমের পিঠে আঘাত করে। ছুরির আঘাতে মো: হোসেন মাটিতে লুটিয়ে পড়লে আবির পুনরায় তার বুকে, পেটে ও বাম হাতের কনুইতে এলোপাতাড়ি আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে ভিকটিমের পেট ফেটে নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং সে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকে। উপস্থিত লোকজন এগিয়ে এলে ঘাতক দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা শাহ আলম বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর লালবাগ বিভাগের একটি আভিযানিক দল বুধবার (১০ ডিসেম্বর) রাত আনুমানিক ১২.০৫ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে ঘাতক মোঃ আবিরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট