1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর উত্তরার ৬নং সেক্টর থেকে চাকরি প্রদানের নামে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী চক্রের চার সদস্য আটক করেছে সিটিটিসি - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
চলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমের রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার

রাজধানীর উত্তরার ৬নং সেক্টর থেকে চাকরি প্রদানের নামে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী চক্রের চার সদস্য আটক করেছে সিটিটিসি

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন রাজধানীর উত্তরার ৬নং সেক্টর থেকে চাকরি প্রদানের নামে প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাৎকারী একটি চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ তামিম (২১) ২। ফয়সাল মোড়ল (২১) ৩। মোঃ রাসেল হোসেন (২২) ও ৪। মোঃ মাহফুজুর রহমান (২৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, চক্রটি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের স্বপ্ন সুপারশপের নাম, লোগো ও আউটলেটের ছবি ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে আসছিলো। তারা অনলাইন ও অফলাইন বিভিন্ন মাধ্যমে এসব প্রতারণামূলক বিজ্ঞপ্তি ছড়িয়ে সাধারণ চাকরি প্রার্থীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রতারণার বিষয়টি স্বপ্ন সুপারশপ কর্তৃপক্ষের নজরে আসলে তারা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তের জন্য সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি, ডিএমপি-তে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে ২৪ মে ২০২৫ খ্রি. দুপুর আনুমানিক ১:০০ ঘটিকায় উত্তরা ৬নং সেক্টরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও চক্রের পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত জনসাধারণকে এসব প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে এবং যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ভেরিফাইড প্ল্যাটফর্ম (যেমন: ফেসবুক, অফিশিয়াল ওয়েবসাইট, লিঙ্কডইন) বা নির্ভরযোগ্য উপায়ে যাচাই করে নিশ্চিত হওয়ার পরামর্শ প্রদান করছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট