1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর কলাবাগান এবং খুলনার রুপসা উপজেলায় পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-৫ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানীর কলাবাগান এবং খুলনার রুপসা উপজেলায় পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-৫

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ (বুধবার): গতকাল রাত আনুমানিক ৩ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কলাবাগান এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ নাহিদ মাহমুদকে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি ৯মিঃমিঃ পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩টি ওয়াকিটকি সেট, ০১টি অবৈধ পাসপোর্ট, বেশ কিছু ধারালো অস্ত্র এবং বিভিন্ন চাঁদা আদায়ের নথি ও রশিদ উদ্ধার করা হয়।

অপর একটি অভিযানে, গতকাল রাত আনুমানিক ৪ টায় খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে হাফিজুল শেখ হাফিজ (৩২) নামক একজন হত্যা মামলার আসামি গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কুখ্যাত সন্ত্রাসী দল ‘বি কোম্পানি’ এর সক্রিয় সদস্য বলে জানা যায়। এছাড়াও, অভিযানে তার তিনজন সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মোহাম্মদ মাসুম শেখ (২২) এবং মোঃ দীপু শেখ (২৪) গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল (ম্যাগাজিন সহ), ২ রাউন্ড গোলাবারুদ, মাদকদ্রব্য এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট