1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর কাফরুল ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি মতিঝিল - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানীর কাফরুল ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি মতিঝিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ২৬ জুলাই ২০২৫ খ্রি.
রাজধানীর কাফরুল ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৬০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেলসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মনিরুল ইসলাম ওরফে মনির (৩২) ২। মোঃ ইসমাইল হোসেন (সাজু) (৩০) ৩। রাকিব মিয়া (২২) ৪। আব্দুল কুদ্দুচ মন্ডল (৪৮) ৫। মোঃ সোহাগ হাওলাদার (৪২) ও ৬। মোঃ আব্দুল্লাহ (উত্তম কুমার) (২৪)।

ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৪:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, রাকিব মিয়া ও আব্দুল কুদ্দুচকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম। এ সময় তাদের হেফাজত হতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। একই দিন ১০:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অপর এক অভিযানে ২০ কেজি গাঁজাসহ সোহাগ হাওলাদার ও আব্দুল্লাহকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের অপর এক টিম।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট