1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় আবর্জনার মধ্যে সাদা শপিং ব্যাগের ভিতরে দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, গুলি ও কার্তুজ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় আবর্জনার মধ্যে সাদা শপিং ব্যাগের ভিতরে দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, গুলি ও কার্তুজ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ম্যাগাজিন, গুলি, কার্তুজ ও রাবার বুলেট উদ্ধার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।

শুক্রবার (১৬ মে ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৪:৪৫ ঘটিকায় খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

রামপুরা থানা সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় আবর্জনার মধ্যে সাদা শপিং ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ০৪:৪৫ ঘটিকায় উক্ত স্থান হতে অস্ত্র-গুলিগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলির মধ্যে রয়েছে: ১। তিনটি খালি ম্যাগাজিনসহ ৭.০৫ বোরের দুটি বিদেশি পিস্তল যার গায়ে ‘Made in USA’ লেখা ২। দুটি তাজাগুলি ও একটি কার্তুজসহ একটি রিভলবার ৩। একটি চার্জারসহ ৭.৬২ বোরের চায়নিজ রাইফেলের ১০ রাউন্ড গুলি ও ৪। শটগানের সাতটি রাবার বুলেট।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট