1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর মিরপুর ও সাভার এলাকায় পৃথক যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ৪ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানীর মিরপুর ও সাভার এলাকায় পৃথক যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ৪

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ (সোমবার): গত ০৫ অক্টোবর ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১ টায় রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় পরিচালিত এক যৌথ চেকপোস্টে মিরপুর ক্যাম্পের সেনাসদস্যগণ এই এলাকার শীর্ষ কিশোর গ্যাং “ভইরা দে” গ্রুপের নেতা আশিকুর রহমান শান্ত ওরফে আশিক (১৮) এবং তার সহযোগী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সাল (২৩) কে আটক করা হয়।

গ্রেফতারকালে তাদের কাছে থাকা ২,০০০ পিস ইয়াবা, নগদ ৫২,৪৯৬ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আশিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যৌথ বাহিনী কর্তৃক পৃথক দুইটি অভিযান পরিচালনা করে বিরুলিয়া, সাভার ও মিরপুর-১১ এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন মোল্লা (৪৫) ও আসাদ মোল্লা (৩৬) কে আটক করা হয়। অভিযানকালে ৬৫ কেজি গাঁজা, ৬২০ পিস ইয়াবা এবং নগদ ৩২,২৯৫ টাকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট