1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১০,০০০ পিস ইয়াবা ও ১টি ফ্রীজার ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ-গুলশান - নব দিগন্ত ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১০,০০০ পিস ইয়াবা ও ১টি ফ্রীজার ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ-গুলশান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ২৩ জুলাই ২০২৫ খ্রি.
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১০,০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান। গ্রেফতারকৃতদের নাম-১। মোঃ জহির আহম্মেদ (৩৭) ২। মোঃ হাবিব (১৯) ও ৩। মোঃ নাজিম উদ্দিন (৩২) ।

বুধবার (২৩ জুলাই ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১৪:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি আভিযানিক দল।

ডিএমপির ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করে বিক্রয়ের জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের নিকট রক্ষিত অবস্থায় ১০,০০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ফ্রীজার ভ্যান উদ্ধার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট