1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী ছয়টি চোরাই মোটরসাইকেলসহ গাড়ী চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

রাজধানী ছয়টি চোরাই মোটরসাইকেলসহ গাড়ী চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ৩১ জুলাই ২০২৫
ছয়টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বুধবার (৩০ জুলাই ২০২৫) আনুমানিক দুপুর ০১.২৫ ঘটিকা হতে বিকাল ০৫.২৫ ঘটিকা পর্যন্ত রাজধানীর মগবাজার ও পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মোটরসাইকেল উদ্ধার করে ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ জসিম বেপারী (৪০) ২। মোঃ মোশারফ হোসেন কামাল (৩৮) ৩। মোঃ আনোয়ার হোসেন (২৫) ৪। মোঃ আরিফ (৩৪) ৫। মোঃ আকিব (২৫) ৬। মোঃ রাসেল রানা (২৫) । এ সময় তাদের হেফাজত হতে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা লালবাগ বিভাগ জানতে পারে যে একটি সংঘবদ্ধ চক্র ঢাকার বিভিন্ন এলাকায় সু-কৌশলে মোটরসাইকেল চুরি করে মজুত রাখে এবং সহযোগীদের মাধ্যমে বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার চৌরাস্তায় নিউ মদিনা আবাসিক হোটেলের সামনে অভিযান পরিচালনা করে জসিম, মোশারফ ও আনোয়ারকে ৩০ জুলাই ২০২৫ দুপুর ০১.২৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। এ সময় তাদের দখল থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা চক্রের অন্য সদস্যদের অবস্থানের তথ্য প্রদান করে। পরবর্তীতে পল্লবী থানাধীন বাউনিয়াবাঁধে অভিযান পরিচালনা করে একই তারিখ বিকাল আনুমানিক ০৪.০৫ ঘটিকায় হাফেজ আনোয়ারের বাড়ির গ্যারেজ থেকে আরিফ ও আকিবকে গ্রেফতার করা হয় এবং তাদের দখল থেকে আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার হয়। পরবর্তীতে বিকেল আনুমানিক ০৫.২৫ ঘটিকায় বাউনিয়াবাঁধের কলার আড়তের সামনে রাসেল রানাকে গ্রেফতার করা হয় এবং তার দখল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি-লালবাগ সূত্রে আরও জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে মাদারীপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় তাদের সহযোগীদের মাধ্যমে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পলাতক আসামীদের গ্রেফতার ও আরও চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট