1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী রাজউক উত্তরা মডেল কলেজ এলাকায় ডিবি পুলিশের অভিযানে ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ জন সক্রিয় সদস্য আটক - নব দিগন্ত ২৪
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক

রাজধানী রাজউক উত্তরা মডেল কলেজ এলাকায় ডিবি পুলিশের অভিযানে ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাতদলের ৫ জন সক্রিয় সদস্য আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের একটি অভিযানিক দল । গ্রেফতারকৃতরা হলো- ১। আব্দুল জব্বার (৪৩) ২। মোঃ মামুন হোসেন (৪০) ৩। মোঃ সোহাগ (৪২) ৪। মোঃ আবু বক্কর সিদ্দিক (২৫) ও ৫। মোঃ রুহুল আমিন (৩৯) ।

গোয়েন্দা (ওয়ারী) বিভাগের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আন্তঃজেলা ডাকাতদলের ১৪/১৫ জন সদস্য ঢাকা মহানগর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ অক্টোবর ) রাত আনুমানিক ০৯.০৫ ঘটিকায় উত্তরা পূর্ব থানাধীন রাজউক উত্তরা মডেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত তিনটি ডিবি পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, তিনটি নেইমপ্লেট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক দস্যুতা ও ডাকাতি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট