1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজারবাগে এসআই কে এম মনছুর আলীর জানাজা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

রাজারবাগে এসআই কে এম মনছুর আলীর জানাজা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

    মনা নিজস্ব প্রতিনিধিঃ
    ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের দক্ষিণখান থানার নিহত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) কে এম মনছুর আলীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার (২০ মে ২০২৫) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

    Facebook page

    মরহুমের জানাজায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মহিদুল ইসলাম পিপিএম, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম বিপিএম সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

    এরপর পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন। শেষে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নিহতের মরদেহ ডিএমপির লাশবাহী ফ্রিজার ভ্যানে করে তার গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এ সময় লাশবাহী গাড়ির সাথে মরহুমের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন।

    প্রসঙ্গত, মরহুম এসআই (নিরস্ত্র) কে এম মনছুর আলী শনিবার (১৭ মে ২০২৫ খ্রি.) সকাল ০৮:০০ ঘটিকা হতে রাত ০৮:০০ ঘটিকা পর্যন্ত আশকোনা হজ্জক্যাম্পে নিরাপত্তামূলক ডিউটি করেন। ডিউটি শেষে ফেরার পথে রাত আনুমানিক ০৯:২৫ ঘটিকার সময় তার ব্যক্তিগত মোটর সাইকেলটি দক্ষিণখান থানাধীন ৪ নং সেক্টরের ১০ নং রোডে রেলক্রসিং এ ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে পথচারীরা তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট