1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরের কুঞ্জলতা ফুড পার্কে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও মাসিক ভাড়ার সুবিধা চালু হয়েছে - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজৈরের কুঞ্জলতা ফুড পার্কে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও মাসিক ভাড়ার সুবিধা চালু হয়েছে

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর এলাকায় অবস্থিত কুঞ্জলতা ফুড পার্কে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের পাশাপাশি মাসিক ভাড়ায় মোটরসাইকেল নেওয়ার সুবিধাও চালু করা হয়েছে। বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিশ্চিত করেন হাটের পরিচালনা কমিটি।

পরিচালনা কমিটি জানায়, প্রতি শনিবার সকাল ৯টা থেকে কুঞ্জলতা ফুড পার্ক প্রাঙ্গণে নিয়মিত মোটরসাইকেল হাট বসছে। এখানে নতুন ও পুরাতন বিভিন্ন মডেলের মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের পাশাপাশি নির্দিষ্ট শর্তে মাসিক ভাড়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

তারা আরও জানায়, মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আগ্রহী ক্রেতা ও বিক্রেতাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কুঞ্জলতা ফুড পার্ক কর্তৃক নির্ধারিত ডকুমেন্ট এবং অভিভাবক সঙ্গে নিয়ে আসতে হবে। অন্যদিকে, মাসিক ভাড়ায় মোটরসাইকেল নিতে হলে নমিনির জাতীয় পরিচয়পত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকবে। হাট পরিচালনার দায়িত্বে থাকা ঠান্ডু খালাসী, কুব্বাস, মুরাদ শেখ ও কামাল মেম্বার জানান, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নিয়ম চালু করা হয়েছে। তাদের মতে, এর মাধ্যমে প্রতারণা কমবে এবং ক্রেতা-বিক্রেতা উভয়ই নিরাপদ লেনদেনের সুযোগ পাবেন।

পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি মোটরসাইকেলের জন্য হাট ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। মোটরসাইকেলের বিক্রয়মূল্য এক লক্ষ টাকার নিচে হলে রশিদ ফি ৫০০ টাকা এবং এক লক্ষ টাকা বা তার বেশি হলে রশিদ ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সকল লেনদেনের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী রশিদ প্রদান করা হবে।

পরিচালনা কমিটি জানায়, ভবিষ্যতে হাটের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরিকল্পনাও রয়েছে। আয়োজনে কুঞ্জলতা ফুড পার্ক- ইশিবপুর, রাজৈর, মাদারীপুর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট