1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজৈরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে


মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে টেকেরহাট বন্দরে পার্টি অফিসের সামনে এ উপলক্ষে বিশাল আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেনের নেতৃত্বে টেকেরহাট ও রাজৈরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পিকআপ ও মোটরসাইকেলের বহরসহ র‌্যালিতে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় কর্মীদের মুখে শোনা যায় স্লোগান— “হেলেন আপার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক জিয়া ধানের শিষ”।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রাজু আহমেদ রাজু এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ ফকির।

সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মৎস্যজীবী দলের সভাপতি হিরু মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট