1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে হেফাজতে ইসলামের রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে হেফাজতে ইসলামের রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল। নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক থানা থেকে লুন্ঠিত অস্ত্র উদ্ধার ২৪ পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে খুলনা হরিণটানা থানা পুলিশ সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী ইফতার আয়োজন সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জ জন আসামী গ্রেফতার চট্টগ্রাম সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ জন আসামী আটক সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ অভিযানে ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার মনিরামপুর থানার চাঞ্চল্যকর ও ক্লু-লেস আরিফ হত্যা মামলার রহস্য উদঘাটন প্রধান আসামীসহ আটক ০২ (দুই) জন, হত্যার কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৬ জন মাদক কারবারি এবং দুটি অটো রিক্সা উদ্ধার সহ চুরি ও অন্যান্য অপরাধের সাথে জড়িত আটক-২২ সাভার মডেল থানাধীন নয়াবাড়ি রেডিও কলোনি এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৩ জন অভ্যাসগত চোর চক্রের সদস্য গ্রেফতার, ২টি অটোরিকশা ও ১টি ট্যাব উদ্ধার

রাজৈরে হেফাজতে ইসলামের রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

এস এম ফেরদৌস হোসাইন, রাজৈর,
মাদারীপুর।
মাদারীপুরের রাজৈরে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার উদ্যোগে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার শাহ সূফী জোনাব আলী পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে দলটির নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ফখরুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদউল্লাহ ফাহমির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মাদারীপুর জেলা সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আলী আহমেদ চৌধুরী
বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, সততা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ ধরনের ইফতার ও দোয়া মাহফিল পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি জালালউদ্দিন খান, মাদারীপুর জেলা সহ সাধারণ সম্পাদক মুফতি উসামা খান মাদানী, জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা শাহজালাল খান প্রমুখ।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট