1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাণীশংকৈল–পীরগঞ্জে বিএনপি প্রার্থীর শক্তি প্রদর্শন: মোটরসাইকেল শোডাউনে জনস্রোত - নব দিগন্ত ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন।

রাণীশংকৈল–পীরগঞ্জে বিএনপি প্রার্থীর শক্তি প্রদর্শন: মোটরসাইকেল শোডাউনে জনস্রোত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁও–৩ আসনের নির্বাচনী হাওয়া আরও এক ধাপ বেড়ে গেলো রাণীশংকৈল ও পীরগঞ্জজুড়ে অনুষ্ঠিত জাহিদুল রহমান জাহিদের বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে। সোমবার বিকেলে আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই প্রচারণাকে ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ।

শতশত মোটরসাইকেল নিয়ে গঠিত বহরটি পৌর এলাকা হয়ে নেকমরদ, ফুটানিটাউন, বাংলাগড়, কাতিহার হাট ঘুরে গোগর চৌরাস্তা পর্যন্ত এগিয়ে যায়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীরা ধানের শীষের সমর্থনে স্লোগান দিতে দিতে এগিয়ে গেলে পথের দুই ধারের মানুষও থমকে দাঁড়িয়ে এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন।

শোডাউনে বিএনপির কেন্দ্রীয় নেতা কামাল আনোয়ার আহমেদসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মীরাও জাহিদুল রহমানের সঙ্গে থেকে প্রচারণাকে আরও জোরদার করে তোলেন। অনেকেই নিজের মোবাইলে শোভাযাত্রার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে, নির্বাচনী প্রচারণার শুরুতে এমন বড় জমায়েত ধানের শীষের প্রার্থীকে ঘিরে ভোটারদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে। তাদের দাবি, এ আয়োজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্যও একটি বার্তা—রাণীশংকৈল ও পীরগঞ্জে বিএনপি এখন আরও সংগঠিত ও উদ্দীপ্ত।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট