1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রানীশংকৈলে নিজের জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ১ জনে মৃত্যু । - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

রানীশংকৈলে নিজের জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ১ জনে মৃত্যু ।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে আলতাফুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত ভূবন আলীর ছেলে ও তিন সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফুর রহমান প্রতিদিনের মতো দুপুরে বাড়ির পাশে নিজের জমিতে ধান কাটার কাজে নিয়োজিত ছিলেন।
এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎ চমকাতে থাকে। পরিস্থিতি খারাপ বুঝে তিনি ধানের আঁটি মাথায় নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেন। ঠিক তখনই বজ্রপাত ঘটে এবং তার মাথায় আঘাত হানে। এতে মাথার কিছু অংশ পুড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার লেহেম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক। তিনি বলেন, মাঠে ধান কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে।
এদিকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফিরোজ আলম বলেন, মৃত অবস্থায় একজন রোগী জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট