1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রামগড়ে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রামগড়ে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান চলবে : সহকারী কমিশনার (ভূমি)

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বলিটিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ শামসুল হক (৪৮) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, রামগড় সদর ইউনিয়নের বলিপাড়া এলাকার বাসিন্দা মোঃ শামসুল হক (পিতা- জয়নাল আবেদিন) দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, “পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড হিসেবে অবৈধ বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রামগড় উপজেলার সর্বত্র অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট