1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রামনাথপুরে অষ্টপ্রহর অনুষ্ঠানে বদরগঞ্জ বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি। - নব দিগন্ত ২৪
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

রামনাথপুরে অষ্টপ্রহর অনুষ্ঠানে বদরগঞ্জ বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বদরগঞ্জ প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট হিন্দুপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত অষ্টপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ হিন্দু ধর্মাবলম্বীসহ স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা বিনিময় করেন। তাঁরা বলেন, বিএনপি সবসময় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে বিশ্বাসী।

অধ্যাপক আজিজুল হক বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই বদরগঞ্জ ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) অঞ্চলে সম্প্রীতির এই ঐতিহ্য আরও সুদৃঢ় হোক।”

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

অষ্টপ্রহর অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট