1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রূপসায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রূপসায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
খুলনার খান জাহান আলী সেতুর রূপসা টোল প্লাজারের সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় আল মামুন (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার ২৭জুন রাত ৯ টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জনগণ পথচারী কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আল মামুন খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকার আব্দুল মালেকের ছেলে। সে মাথায় এবং বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি পেশায় একজন চা দোকানদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা টোল প্লাজা সংলগ্ন চায়ের দোকানদার আল মামুন জাবুসা জেমিনি সিফুড এর পিছনে পাওয়ার প্লান্ট এর কাছে রাস্তা পারাপারের সময় উল্টো পথে আসা প্রাইভেট কার এর চালক তাকে গাড়ি চাপা দিয়ে খুলনা অভিমুখে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় জনগণ মোটরসাইকেল চালিয়ে লবণচরা থানাধীন সাচিবুনিয়া পেট্রোল পাম্পের কাছে গিয়ে প্রাইভেট কারের গতি রোধ করে প্রাইভেট কারের চালকসহ গাড়ি আটক করেন।

রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মরাদেহটি খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালকসহ গাড়িটি বর্তমানে লবণচরা থানায় আটক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পথচারী আল মামুনের মৃত্যুর খবর পেয়ে, টোল প্লাজার আশেপাশে মানুষ সহ এলাকায় তার পরিবার ও স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। একজন চায়ের দোকানদার হলেও টোল প্লাজা এবং জাবুসা গ্ৰামের রয়েছে তার যথেষ্ট সুনাম সুখ্যাতি। তার হঠাৎ এই মৃত্যুটা যেন এলাকাবাসি মেনে নিতে পারছে না।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট