1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শার্শা উপজেলা বেনাপোল পুটখালী সীমান্তে চোরাচালানীদের ধরতে ধাওয়া করার সময় সড়ক দূর্ঘটনায় এক বিজিবি সদস্য নিহত, আহত ১ - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

শার্শা উপজেলা বেনাপোল পুটখালী সীমান্তে চোরাচালানীদের ধরতে ধাওয়া করার সময় সড়ক দূর্ঘটনায় এক বিজিবি সদস্য নিহত, আহত ১

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
শার্শা উপজেলা বেনাপোল পুটখালী সীমান্তে চোরাচালানীদের ধরতে ধাওয়া করার সময় দূর্ঘটনার কবলে পড়ে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। এসময় আরো এক বিজিবি সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার (১১মাচ)রাত ১০টার সময় সীমান্তের বারোপোতা-পুটখালী সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক (২৮) ও আহত হাবিলদার দেলোয়ার হোসেন (৩৮)। তারা দুজনই খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী ক্যাম্পের সদস্য।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্ জানান, গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রাত ৯ টার দিকে একদল চোরাচালানী পুটখালী সীমান্ত থেকে মালামাল নিয়ে বারোপোতা বাজারের দিকে যাওয়ার সময় বিজিবির নিয়মিত টহলদলের সদস্যরা মটরসাইকেল যোগে চোরাচালানীদের ধাওয়া করলে দ্রুত গতির কারণে রাস্তার পাশে কালভাটের সাথে ধাক্কা লেগে দুই বিজিবি সদস্য আহত হয়।
তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক’কে মৃত ঘোষনা করেন এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুভেন্দু বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় দুই বিজিবি সদস্যকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক ভাবে পরীক্ষা করে বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক নামে এক জনকে মৃত ঘোষণা করা হয়।
এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট