1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শার্শা বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল মোল্লা (১৮) নামে একজন বাইসাইকেল আরোহীর মৃত্যু - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

শার্শা বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল মোল্লা (১৮) নামে একজন বাইসাইকেল আরোহীর মৃত্যু

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

 

মনা যশোর প্রতিনিধিঃ

বেনাপোলের কাগজপুকুর এলাকায় শাহজালাল ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল মোল্লা (১৮) নামে একজন বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মোল্লা বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মমিনুর মোল্লার ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইসমাইল মোল্লা পেশায় একজন মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি।

 

আজ সকালে সে বাড়ি থেকে বের হয়ে বেনাপোল বাজারে গ্যারেজে যাচ্ছিল। পথিমধ্যে যশোর থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর বাইসাইকেল আরোহী ইসমাইলের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল আরোহী গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এক পর্যায়ে স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও ট্রাক্টর টি জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট