1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গার ধোপাকান্দি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সলঙ্গার ধোপাকান্দি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম এ সালাম
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দিতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে হাটিকুমরুল ইউপির ধোপাকান্দি খেলার মাঠে জমকালো এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।খেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন,রাজশাহী বিভাগের সাবেক ডিআইজি,পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব ও উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খান সাঈদ হাসান জোতি।ধোপাকান্দি পুর্বপাড়া ফাইভ স্টার ক্লাবের আয়োজনে ফুটবল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি জননেতা মতিয়ার রহমান সরকার।খেলা পরিচালনা কমিটির সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফরিদুল ইসলামের সভাপতিত্বে খেলা মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা,বিএনপি নেতা জহুরুল ইসলাম,শাহরিয়ার মামুন রাজু,রঞ্জু আহমেদ মুনসী,হাজী রেজাউল করিম, মামুন,ইউনুস তালুকদার, জাকিরুলসহ অনেকে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন,উল্লাপাড়ার বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাহিদুজ্জামান (কাকন)।ধারা বিবরণীতে ছিলেন,বগুড়ার সুপরিচিত ধারাভাষ্যকর মজনু।
উক্ত ফাইনাল খেলায় যে ২ টি দল অংশ গ্রহন করেন,ভাই ভাই এন্টার প্রাইজ,শাহার পুকুর (বগুড়া) বনাম আয়াত আয়েশা স্পোর্টিং ক্লাব (টাঙ্গাইল)।খেলায় ৩-০ গোলে বগুড়া দল জয়লাভ করেন। প্রথম পুরস্কার একটি ১২৫ সিসি মোটর সাইকেল এবং রানার্স আপ (টাঙ্গাইল দল) পুরষ্কার হিসেবে ১০০ সিসি মোটর সাইকেলের চাবি সম্মানিত অতিথিগণ টিম লিডারদের হাতে তুলে দেন।এ সময় বিএনপি,যুবদল, ছাত্রদল,কৃষকদল, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ হাজার হাজার ক্রীড়ামোদি দর্শক দ্বারা খেলার মাঠ কানায় কানায় ভরপুর ছিল।খেলার সার্বিক পরিচালনায় ছিলেন, বিএনপি নেতা রুহুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন, আব্দুল মতিন সওদাগর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট