1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাতক্ষীরায় ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় যুবদল নেতাকে জবাই করে হত্যা আটক ২ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সাতক্ষীরায় ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় যুবদল নেতাকে জবাই করে হত্যা আটক ২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে


মনা যশোর প্রতিনিধিঃ
শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় নিজ বাড়ির তিনতলায় এ হত্যাকাণ্ড ঘটে।
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন (৩৩) কে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা I পুলিশ ঘটনার জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে।

আটক দুজন হলেন: মনিরামপুর উপজেলার কোন্দলপুর গ্রামের আবুবক্কার দফাদারের ছেলে ইজাজুল ইসলাম (৪৩) এবং তালা উপজেলার বলরামপুর গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম সরদার (৩৮)। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম তার পরিবারসহ বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন, আর তৃতীয় তলায় সাধারণত কেউ থাকত না। তবে প্রায়ই বহিরাগত লোকজন সেখানে আসত, নেশা ও উচ্চস্বরে গান বাজানো হতো।

শামীমের মা রশিদা বেগম অভিযোগ করে বলেন, প্রতিদিন রাতে ওরা আসত, ঘরে ঢুকতে দিত না। আজকে কেন আমার ছেলেকে হত্যা করল বলতে পারব না।

তার ছেলে তাজ (১২) জানায়, ওই রাতে বাবার সঙ্গে ইজাজুল ও শরিফুল তিনতলায় ছিলেন। ‘আমি বাবাকে অনেকবার বলেছি ওরা যেন না আসে, কিন্তু তিনি শুনতেন না।

শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি জানান, স্বামীকে নেশা থেকে বিরত থাকতে বারবার বললেও তিনি মানতেন না। হত্যাকাণ্ডের রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রানা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় শামীমকে হত্যা করা হয়েছে। দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে নিহতের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এখনও থানায় মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট