1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিএমপি'তে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম–এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন।

সিএমপি’তে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম–এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সকাল ১১.৩০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম–এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সভাপতি জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।

সভায় বক্তারা আঞ্জুমান মুফিদুল ইসলামের মানবিক কার্যক্রম, সমাজসেবা, শিক্ষা ও দাতব্য কার্যক্রমে প্রতিষ্ঠানের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংগঠনের সহ-সভাপতি মোহাম্মাদ ইউসুফ সদার, জনাব শামসুল আলম শামীম, অধ্যাপক কাজী মাহাদাত হোসেন, নির্বাহী সদস্য, আফতাব রহিম চৌধুরী (ফেরদৌস), মুহাম্মদ মনসুর সিকদার, হরমুজ শাহ বেলাল মোহাম্মদ ওসমান গনি, নিজাম উদ্দিন মাহমুদ হোসেন ও সংগঠনের আজীবন সদস্যবৃন্দসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট