1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিরাজগঞ্জে চামড়া ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়  - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

সিরাজগঞ্জে চামড়া ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় 

এম এ সালাম
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 সিরাজগঞ্জ প্রতিনিধি : 

সিরাজগঞ্জে চামড়া সংরক্ষণ ও বিপণনে স্বচ্ছতা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমন্বয় নিশ্চিত করতে চামড়া ব্যবসায়ী ও বিভিন্ন মাদ্রাসার মুহতামিমদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে গতকাল বৃহ:বার ‌বিকা‌লে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ প্রমুখ। 

এসময়ে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের  ফিল্ড অফিসার মো. হাবিবুল্লাহ, ফিল্ড সুপারভাইজার মো. শাহীন সরকার, সিরাজগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. রুহুল আমিন, ও রেলওয়ে মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসা মুহতামিম গণ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

মতবিনিময় সভায় চামড়া ব্যবসায়ী ও সংরক্ষণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,  বিশিষ্ট চামড়া ব্যবসায়ী হাসিনুর রহমান হাসি, আজাদ তালুকদার, নামদার আলী প্রমুখ।

সভায় কোরবানীর পরবর্তী দ্রুত  সময়ের মধ্যে  কাঁচা চামড়া’র সুষ্ঠু সংরক্ষণ, সংগ্রহ ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ আর্থিক উৎস হিসেবে কোরবানীর চামড়া ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে।

সভা শেষে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে নিয়ম  অনুযায়ী চলার জন্য সবাইকে আহ্বান জানানো হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট