1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রচারণায় এগিয়ে - নব দিগন্ত ২৪
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া নন্দীগ্রামে যুব জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ডিমলায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মিছিল অনুষ্ঠিত যশোর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ১ টি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি বর্ডার গার্ড সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রচারণায় এগিয়ে শাহপুর গ্রামে পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ! ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে যশোর জেলার মাইক্রো, পিক-আপ, বাস ও ত্রিহুলার- লেগুনা মালিক সমিতি সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত যশোর জেলায় শিক্ষানবিশ হিসেবে যোগদানকৃত সহকারী পুলিশ সুপার (প্রবি) গণকে ফুলেল শুভেচ্ছা জানালেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন হাসপাতাল থেকে ফিরেই আকবর আলীর নির্বাচনী মাঠে বিএনপি নেতা আফছার

সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রচারণায় এগিয়ে

জি এম স্বপ্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গা)আসনের ধানের শীষ মার্কার প্রচার প্রচারণা ও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা।এ সময় নেতাকর্মীরা ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাতে নির্যাতিত,সৎ,যোগ্য,ত্যাগী ও জনসম্পৃক্ত নেতা ভিপি আয়নুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।এলাকার উন্নয়নে নারী-পুরুষ সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ ও ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার অন্য বিশেষভাবে অনুরোধ করেন নেতারা।

ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আয়নুল হক বিপুল ভোটে বিজয়ের আশাবাদী,এমনটাই জানালেন নির্বাচনী এলাকার ভোটারবৃন্দ।নেতাকর্মীরা আরও জানান,ভিপি আয়নুল হকের নির্বাচনে এলাকায় ধানের শীষের সাংগঠনিক অবস্থা অত্যন্ত মজবুত এবং তারা নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থেকে বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবেন।ধানের শীষের প্রার্থী ভিপি আয়নুল হক তার নির্বাচনী এলাকার ১৭ টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড,গ্রাম,পাড়া- মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উঠান বৈঠক,পথসভা,জনসভাসহ  ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করে চলেছেন।বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহার ফ্যামিলি কার্ড,কৃষি কার্ড,শিক্ষা-সংস্কৃতি,শিল্পায়ন,আইটি, অবকাঠামো ও পরিবেশসহ সকল উন্নয়ন প্রকল্পে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে সর্বস্তরের মানুষের সাথে হাতে হাত,বুকে বুক মিলিয়ে কুশল বিনিময় করে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন।ভোটাররাও সরাসরি তাদের এলাকার অভাব, অভিযোগ,সম্ভাবনা ও স্থানীয় সমস্যা  সমাধানের কথা তুলে ধরছেন।  

এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।   

এ সময় ভোটাররা বলেন,আমাদের এলাকার সব শ্রেণীর মানুষ এক সঙ্গে মিলে মিশে ধানের শীষে ভোট দেবো। এবার ভিপি আয়নুল হক বিপুল ভোটে বিজয়ী হবেন। 

সলঙ্গা এলাকার ভোটাররা বলেন,এলাকায় ধানের শীষ প্রচারণায় এগিয়ে আছে  এবং ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে,তা রুখে দেয়ার শক্তি কারও নেই।প্রতিটি নেতাকর্মী ও সমর্থকরা ভোটারদের  কাছে গিয়ে ধানের শীষ মার্কায় ভোটসহ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরে পেতে ভিপি আয়নুল হকের আগামী দিনের বার্তা পৌঁছে দিছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট