1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণঃ প্রতারককে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকা থেকে গ্রেফতার ও আলামত উদ্ধার - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণঃ প্রতারককে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকা থেকে গ্রেফতার ও আলামত উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
মোঃ ফয়সাল আহম্মেদ(২৯), পিতা-নুরুল ইসলাম, সাং-মেহেরপাড়া, থানা-মাধবদী, জেলা- নরসিংদী এক সময় ক্যান্টনমেন্টে একজন মেজর এর বাসায় কাজের ছেলে হিসেবে কাজ করতো। ক্যান্টমেন্টে থাকাকালে সে সেনাবাহিনীর কথাবার্তা, চাল-চলন অনুসরণ ও রপ্ত করে। পরবর্তীতে ফয়সাল আহম্মেদ মেজরের বাসার কাজ ছেড়ে চলে আসে। আসার পর উক্ত ফয়সাল আহম্মেদ নিজেকে অবিবাহিত দাবি করে বিভিন্ন প্রবাসীদের স্ত্রীদেরকে টার্গেট করে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে এবং ভিডিও কলে তাদের সাথে কথা বলে সে নিজেকে কখনো সেনাবাহিনীর মেজর, কখনো ওয়ারেন্ট অফিসার, কখনো সার্জেন্ট পরিচয় দিয়ে একাধিক প্রবাসীর স্ত্রীকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে শারিরীক সম্পর্ক করে তাদের নিকট হতে টাকা-পয়সা, স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বাগমারা সাকিনস্থ মৃত ইসমাইল হোসেন এর মেয়ে সুমি আক্তার এর স্বামী প্রবাসে থাকায়, তাকে টার্গেট করে তার বাসার পাশে বাসা ভাড়া করে সুমি আক্তার এর মোবাইল নম্বর সংগ্রহ করে ভিডিও কলের মাধ্যমে কথা বলে। সে নিজেকে অবিবাহিত ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বলে পরিচয় দিয়ে সুমি আক্তার এর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে ০৯/০৮/২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় সুমি আক্তারকে বিবাহের প্রলোভন দেখিয়ে বাসা হতে অন্যত্র নিয়ে যায়। তারপর সুমি আক্তার এর নিকট থাকা নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা হাতিয়ে নেয় এবং তার সাথে শারিরীক সম্পর্ক করে। পরবর্তীতে সুমি আক্তার বুঝতে পারে যে, উক্ত ফয়সাল আহম্মেদ কোন সেনাবাহিনীর অফিসার নয়, সে একজন প্রতারক। সুমি আক্তার প্রথমে তার ভাইকে ঘটনাটি জানালে তার ভাই সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৩০, তারিখ-২২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সং/২০২০) এর ৯(১) তৎসহ ১৭০/১৭১/৪০৬/৪২০ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মাসুম বিল্লাহ তথ্য প্রযুক্তির সহায়তায় ও কৌশলে এজাহারনামীয় প্রতারক ফয়সাল আহম্মেদকে ২২/০৮/২৫ খ্রিঃ রাত আনুমানিক ০৮.৪৫ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকা থেকে গ্রেফতার করেন এবং ভিকটিম সুমিকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত ফয়সাল আহম্মেদ এর দখল হতে সেনাবাহিনীর ভুয়া একটি ওয়ারেন্ট অফিসার পদবীর আইডি কার্ড, সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড়ের একটি মানিব্যাগ ও একটি কাঁধের ব্যাগ এবং নগদ-২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে অদ্য ২৩/০৮/২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট