1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বিবিধ মানবিক সহায়তা প্রদান - নব দিগন্ত ২৪
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বিবিধ মানবিক সহায়তা প্রদান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা ৩০ জুলাই ২০২৫ (বুধবার): আজ বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে স্থানীয় অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। এই কর্মসূচীর আওতায় গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান, একটি দুর্গম পাড়ায় বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের উদ্দেশ্যে সাবমার্সেবল পাম্প প্রদান, গরিব মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ, তরুণদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ইয়ং স্টার ফুটবল একাডেমি’কে খেলাধুলা সামগ্রী প্রদান, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ ও স্টীলের আলমারি প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট