1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সৈয়দপুরে শ্যামলী পরিবহনের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ইটভাটার দুই শ্রমিকের। - নব দিগন্ত ২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

সৈয়দপুরে শ্যামলী পরিবহনের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ইটভাটার দুই শ্রমিকের।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি,

নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ।

আজ বুধবার (১৮ জুন) সকাল ৭ টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রীজের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ বুদারুর ছেলে মাসুদ রানা (২৮) , অপরজন একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নুর ইসলাম (৫৫) । তার দুই জনেই ইট ভাটার শ্রমিক ছিলেন । প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান প্রতিদিনের ন্যায় আজ সকালে তারা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলেই সড়কে শ্যামলী বাসের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্হানীয়রা জানান, , ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী ঘটনা স্থলেই নিহত হয়েছেন।

এসময় মটরসাইকেলটি শ্যামলী পরিবহন গাড়ির নিচে দুমড়ে মুছরে আটকে যায়। দুর্ঘটনার পরপরই সেনা বাহিনী ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাস আটক করা হয় তবে বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ না থানায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট