1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
হালিম খানের হত্যার সঠিক বিচার ও মামলা থেকে নির্দোষ একরামুলের নাম প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন। - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

হালিম খানের হত্যার সঠিক বিচার ও মামলা থেকে নির্দোষ একরামুলের নাম প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মেহেদি হাসান সোহেল, স্টাফ রিপোর্টার,
পহেলা জুলাই মঙ্গলবার বিকেল চার ঘটিকার সময় রাজৈর পৌরসভা ঈদগাহ মাঠের প্রধান গেটের সামনে রাজন্দি নিবাসী নির্দোষ নিরাপরাধ একরামুল বেপারী কে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে মিথ্যা হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে এলাকাবাসী ও স্বজনরা এক মানববন্ধনের আয়োজন করে।

উল্লেখ্য গত ২৩ জুন নগর গোয়ালদী নিবাসী হালিম খান তার শশুরবাড়ী রাজন্দী দ্বারাদিয়া গ্রামে সামাদ চোকদারের ঘরে নৃশংস ভাবে খুন হয়। রাত ৪.৩০ মিনিটে হালিম খানের স্ত্রী ও শাশুরী হালিমকে নিয়ে রাজৈর স্বাস্থ্যকমপ্লেক্সে গেলে ডিউটিরত ডাক্তার যখন হালিম খানকে মৃত্যু বলে ঘোষনা করে তখন হালিমের স্ত্রী রেশমা বেগম ও তার মা হসপিটালে হালিমের লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এর পরের দিন রাজৈর থানায় হালিম খানের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সুত্রে জানা যায় বাদীর ইচ্ছা না থাকা সত্যেও স্থানীয় একটি মহলের চাপের মুখে একরামুল বেপারীকে মামলায় আসামী করতে বাধ্য হন।
আজকের মানব বন্ধনে একরামুল বেপারীর স্ত্রী লাইজু বেগম বলেন আমার স্বামী নির্দোষ ও নিরাপরাধ। একরামুলের চাচাত ভাই নান্নু বেপারীর বলেন, একরামুলকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল একরামুলকে আসামী বানিয়েছে।
আজ হালিম খানের পক্ষে মানববন্ধন হয়েছে সেখানে ব্যানারে তাহারা পাঁচ জনের নাম স্পষ্ট করে লিখে তাদের ফাঁসির দাবী জানিয়েছেন। সেখানে একরামুলের নাম লেখা ছিল না।
রাজৈর থানা অফিসার ইনচার্জ মাসুদ খানের কাছে মানব বন্ধন সম্পর্কে জানতে চাইলে সে দেশের মুখ প্রতিনিধি কে বলেন মামলার তদন্ত চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট