1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
**১১ ঘণ্টা পর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সাজেক সড়কে যানচলাচল স্বাভাবিক** - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

**১১ ঘণ্টা পর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সাজেক সড়কে যানচলাচল স্বাভাবিক**

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

**মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:**
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নন্দরামসহ অন্তত তিনটি স্থানে ভয়াবহ পাহাড় ধসের কারণে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টা থেকে সাজেকগামী বাঘাইহাট-সাজেক সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় ১১ ঘণ্টার চেষ্টার পর সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে দুপুর ২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভোররাতে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নন্দরাম এলাকায় পাহাড়ের একটি বিশাল অংশ সড়কের ওপর ধসে পড়ে। ফলে একাধিক স্থানে মাটি ও গাছপালায় সড়ক ঢাকা পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাহাড় ধসের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা, পিএসসি-র নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার ও পরিষ্কার অভিযানে অংশ নেন। তিনি জানান, “দ্রুত সড়ক সচল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এবং সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি।”

প্রাথমিকভাবে দিঘীনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় প্রশাসন মিলে কাজ শুরু করলেও একাধিক স্থানে ধস নামায় কাজ ব্যাহত হয়। পরে সেনাবাহিনীর ২০ ইসিবি টিম ঘটনাস্থলে পৌঁছে এস্কেভেটর দিয়ে সড়কের মাটি ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে। বাঘাইহাট জোনের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করার পর পর্যায়ক্রমে যান চলাচল স্বাভাবিক হয়।

এছাড়াও সেনাবাহিনীর ট্রাফিক কন্ট্রোল টিম সাজেকগামী পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে। স্থানীয় বাসিন্দারা এবং দীর্ঘ সময় অপেক্ষায় থাকা পর্যটকরা সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট