1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
১২ বছরেও হয়নি রাস্তা নির্মাণ, ধসে পড়েছে ব্রিজের রেলিং! আশ্বাসে চলছে বছর, দুর্ভোগে জনজীবন - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

১২ বছরেও হয়নি রাস্তা নির্মাণ, ধসে পড়েছে ব্রিজের রেলিং! আশ্বাসে চলছে বছর, দুর্ভোগে জনজীবন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ গ্রামের জলকর টু পশ্চিম মাঠ আঞ্চলিক সড়কের দুরবস্থা যেন কোনো শেষ নেই। দীর্ঘ ১২ বছর আগে একটি ব্রিজ নির্মাণ করা হলেও আজও পাকা হয়নি সংযোগ সড়কটি, ফলে এলাকাবাসীকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা রাস্তা পাকা করার আশ্বাস দিলেও বাস্তবে তা আজও আলোর মুখ দেখেনি। সড়কের কিছু অংশে ইট সলিং করা হলেও বেশিরভাগ অংশ এখনও কাঁচা রয়ে গেছে। এমনকি সম্প্রতি ব্রিজটির রেলিং-ও ধসে পড়তে শুরু করেছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা সোহাগ মেম্বারকে দায়ী করে এলাকাবাসী বলেন, তিনি একাধিকবার রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। এমনকি এ রাস্তার জন্য ১ কোটি টাকার বাজেট বরাদ্দের কথাও শোনা যায়, কিন্তু বাস্তবে তেমন কোনো কাজ হয়নি।

স্থানীয় ইটালি প্রবাসী মোঃ আসিফ বাঘা জানান, “আমরা কয়েকজন প্রবাসী মিলে একাধিকবার রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার করেছি। কিন্তু বর্ষাকালে এই সড়কে বিপজ্জনক বিষধর সাপের উপদ্রব দেখা দেয়, যা পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।”

পশ্চিম মাঠ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, “বৃষ্টির দিনে কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। তখন স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সঠিকভাবে চলাচল করতে না পারায় পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়।”

স্থানীয় আলেম সমাজ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের দীর্ঘদিনের এই দুর্ভোগ দূর করে দ্রুত সড়কটি পাকা করে জনগণের চলাচল উপযোগী করে দেওয়া হোক।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট