1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
১৬ কেজি গাঁজা সহ এক জন মাদক কারবারিকে আটক করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :

১৬ কেজি গাঁজা সহ এক জন মাদক কারবারিকে আটক করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ এনায়েত হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, নারায়ণগঞ্জ- এর একটি চৌকস টিম ২৯/১১/২০২৫ খ্রিঃ সন্ধ্যা ১৭.২০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পশ্চিম জালকুড়ি পাওয়ার হাউজের পশ্চিম পাশে জনৈক খালেদা বেগমের বাড়ীতে অভিযান পরিচালনা করে ০১(এক) জন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম-ঠিকানা ১। মোঃ আল আমিন (৩৩), পিতা-মোঃ ইকবাল হোসেন সেন্টু, মাতা-নাজমা বেগম, সাং-ধারালিয়া, থানা-বানারীপাড়া, জেলা- জেলা- বরিশাল, এ/পিঃ- পশ্চিম জালকুড়ি পাওয়ার হাউজের পশ্চিম পাশে জনৈক খালেদা বেগমের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত মোঃ আল আমিন (৩৩) এর হেফাজত থেকে ১৬ (ষোল) কেজি গাজা উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ০৬ টি মামলা আছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট