1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
২২ দিন ও ২৮ দিন কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল দম্পতিসহ ৩ জন বাংলাদেশি - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

২২ দিন ও ২৮ দিন কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল দম্পতিসহ ৩ জন বাংলাদেশি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ
পাসপোর্টে মাধ্যমে ভ্রমন ভিসায় ভারতের মুম্বাই শহরে গিয়ে অবৈধভাবে কাজ করার অপরাধে সে দেশের পুলিশের হাতে আটকের পর কারাভোগ শেষে বাংলাদেশি দম্পতি ২২ দিন এবং অন্য একজন ২৮ দিন পর দেশে ফিরেছেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে ভারতের মুম্বাইয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা দম্পতিরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শিবানন্দকাটি গ্রামের আব্দুল করিমের ছেলে রেজাউল ইসলাম (২৫) ও তার স্ত্রী সাথী মনি (২৩) এবং যশোরের শার্শা উপজেলার বামুনিয়া গ্রামের সামাদ বিশ্বাসের মেয়ে নাসরিন খাতুন (২৪)। এর মধ্যে স্বামী-স্ত্রী রেজাউল ইসলাম ও সাথী মনি ভারতে গিয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসের ২৫ তারিখে এবং নাসরিন খাতুন গিয়েছিল গেল বছরের মে মাসে।

জানা যায়, পাসপোর্টধারী এক দম্পত্তি ও অন্য একজন নারী ভ্রমন ভিসা নিয়ে ভারতে যায়। অবৈধভাবে সে দেশে কাজ করার অপরাধে মুম্বাই পুলিশের হাতে আটক হন তারা। সেখানকার পুলিশ তাদের ২২ দিন ও ২৮ দিন জেলে রাখার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরেছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম আহমেদ বলেন, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশি এক দম্পতি এবং এক নারীকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট