1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
২৮ শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

২৮ শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্ব হেপাটাইটিস দিবস পালনের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি । হেপাটাইটিস পৃথিবীর ঘাতক ব্যাধিগুলোর মধ্যে অন্যতম এবং সারা পৃথিবীতে ৩২৫ মিলিয়ন লোক এ রোগে আক্রান্ত। বিশেষত হেপাটাইটিস বি এবং সি নীরব ঘাতক হওয়ায় অত্যন্ত ভয়াবহ ১ টি রোগ যেটি বেশির ভাগ ক্ষেত্রেই একদম শেষ পর্যায়ে ধরা পড়ে। লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার এর সর্বশেষ ধাপ এবং প্রায় ৯৫% হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত ব্যক্তি কোন লক্ষনই বুঝতে পারেন না যার কারনে সময়মত চিকিৎসার সুযোগ পাওয়া যায় না এবং পাওযা গেলেও শেষ পর্যায়ে জটিল চিকিৎসায় তা অত্যন্ত ব্যয়বহুল । লিভার প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্টেশন ব্যয় কম পক্ষে ৫০ লাখ টাকা যার ব্যয় বহন করা আমজনতার পক্ষে অসম্ভব এবং লিভার প্রতিস্থাপনের পরেও পূর্ণ আরোগ্যের নিশ্চয়তা নেই।সুতরাং সার্বিক জটিলতা বিবেচনায় প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। এক্ষেত্রে হেপাটাইটিস সি এর ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার না হলেও হেপাটাইটিস বি এর ভ্যাকসিন সহজলভ্য এবং ব্যাপক আকারে টিকা প্রদান অসংখ্য মৃত্যু এবং ব্যয়বহুল চিকিৎসা খরচ বহন রোধ করতে পারে। জনসচেতনতা তৈরি টিকা প্রদান ত্বরান্বিত করার অন্যতম অনুঘটক। এক্ষেত্রে জনসচেতনতা বিশ্বব্যাপী একটি ঘাতক মহামারী রোধে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে। মোঃ আশরাফুল মাসুদ একজন মাইক্রোবায়োলজিস্ট এবং হেপাটাইটিস –বি গবেষক এবং জনসচেতনতা নির্মাতা এবং টিকা প্রদানকারী। তিনি উচ্চ বেতনের বাণিজ্যিক হাসপাতালের চাকরি করা থেকে জনসচেতনতা তৈরি করে নীরব ঘাতক ব্যাধি প্রতিরোধ করার কাজে নিজেকে নিয়োজিত করেছেন।তিনি এ্যাপোলো গ্লেনিগলস হসপিটাল কলকাতা থেকে মাইক্রোবায়োলজিতে উচ্চতর প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রাপ্ত। দীর্ঘ ১৭ বছর হেপাটাইটিস – বি এর উপর ঢাকার গুলিস্তান ফুলবাড়ীয়া যেটি অত্যন্ত জনবহুল এবং সর্বোচ্চ হেপাটাইটিস –বি সংক্রমিত এলাকা গুলোর মধ্যে অন্যতম সেখানে ভাইরাসের এপিডেমিও লজিক্যাল গবেষনা , জনসচেতনতা এবং ব্যাপক টিকা প্রদান কর্মসূচী পরিচালনা করেছেন। এছাড়াও গবেষনা, জনসচেতনতা ও টিকাপ্রদান ঢাকা নিউ মার্কেট ও সংলগ্ন মার্কেট গুলোতেও পরিচালনা করেছেন। বর্তমানে তিনি ভার্চুয়ালি ক্যাম্পেইনগুলো বিশ্বব্যাপী জনসচেতনতার উদ্দেশ্যে পরিচালনা করছেন।যেখানে ২০২২ সালে ফেসবুক গ্রুপগুলোর মাধ্যমে জাতি সংঘ স্বীকৃত সব কয়টি ( ১৯৬ টি ) দেশেই প্রায় ১০০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে প্রচার করেন যা বিশ্বের সর্ববৃহৎ ভার্চুয়াল ক্যাম্পেইনের দাবিদার । এ বছরও সেরকম একটি ভার্চুয়াল ক্যাম্পেইন বিশ্ব হেপটাইটিস দিবস উপলক্ষে উদ্যোগ নেয়া হয়েছে। যেখানে ২০০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর কাছে জনসচেতনতার তথ্য পৌছানোর লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে।এটি বাস্তবায়িত করা গেলে বাংলাদেশের জন্য অনন্য গর্ব এবং সম্মানের বিষয় হতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট