1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
- নব দিগন্ত ২৪
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা গদখালী ইউনিয়নের টাওরা গ্রাম এলাকায় গতকাল বুধবার (১১ই জুন) বিকালের সময় একটি চাইনিজ কুড়ালসহ পাঁচ জন তরুণ কে আটক করে সেনাসদস্যরা। তাদের কে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রকিবুল তার বান্ধবীকে নিয়ে গদখালীতে বেড়াতে আসে। একপর্যায়ে টাওরা গ্রামের মোড়ে তিনটি মোটরসাইকেলযোগে পাঁচ তরুণ রাকিবুল ও তার বান্ধবীকে উত্ত্যক্ত করে। সেই সময় একজন পথচারী সেনাসদস্যদের সাহায্য চাইলে দ্রুত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌঁছায়।

এবং সেখান থেকে গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের কিবরিয়া পারভেজের ছেলে নাঈম হোসেন (২১), অলিয়ার রহমানের ছেলে মেহেদী মোড়ল (২০), শেখ ফিরোজ হাসানের ছেলে শাওন হোসেন (২৫), কলিমুদ্দিনের ছেলে মেহেদী হাসান আশিক (২২) ও বোধখানা গ্রামের এস এম সাঈদের ছেলে ওয়ালিদকে (২০) আটক করে। সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

সেনাসদস্যরা ঝিকরগাছা থানায় খবর দেয়। ঝিকরগাছা থানার পুলিশ পাঁচজন তরুণকে একটি চাইনিজ কুড়ালসহ ঝিকরগাছা থানায় নিয়ে যায়। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। তাদের আদালতে হাজির করা হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট