1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
- নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। সৈয়দপুর রপ্তানিমুখী গার্মেন্টস মালিক সমিতির উদ্যোগে শুক্রবার (২০ জুন ) চারটায় সৈয়দপুর স্টুডিয়াম মাঠে বেলুন উড়িয়ে,ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুল রহমান ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন ,উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মোনতাকিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু , সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেন, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন প্রমুখ ।

মেলা বাস্তবায়ন ও পরিচালনা কমিটির পরিচালক ও সৈয়দপুর রপ্তানিমুখী গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আক্তার বলেন এই মেলায় শিশুদের বিভিন্ন রাইড ও নানা রকমের পণ্যের ৫০টি স্টল রয়েছে। প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করতে মেলায় পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মেলা উদ্বোধনের পর পর দর্শনার্থীদের ঢল নামে। শিশুসহ নানা বয়সী মানুষেরা বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করেন। মেলার দোকান গুলোতে নানা বয়সী ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

তিনি আরো জানান, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের তাদের পণ্যের প্রচারসহ ব্যবসা-বাণিজ্যে গতি আনতে মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া সৈয়দপুর বিনোদনের জায়গার অভাব রয়েছে। মেলায় শিশু বাচ্চাদের বিভিন্ন রাইড আনা হয়েছে। এখানে নানা রকমের পণ্যের দোকানের পাশাপাশি খাবারের দোকানও রয়েছে। নানা বয়সী মানুষেরা মেলায় এসে উপভোগ করতে পারবেন বলে আশা করছি।

মেলায় ঘুরতে আসা এক শিক্ষার্থী সুমি আক্তার বলেন এই শিল্প ও পণ্য মেলার মাধ্যমে অত্র এলাকায় দেশীয় শিল্প ও পণ্যের প্রচার ও প্রসার ঘটাতে এই মেলা থেকে আরও বড় ধরনের শিল্প উদ্যোক্তা বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট